১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ নিয়ে জরুরি নির্দেশনা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:৩৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • 62

ছবি: সংগৃহীত

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের কেন্দ্র চত্বরে প্রবেশ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

শনিবার (২৮ জুন) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, চলমান এইচএসসি ২০২৫ পরীক্ষার কেন্দ্রগুলোর আশপাশে যানজট ও জনদুর্ভোগ কমাতে শুধু পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্র চত্বরে প্রবেশের সুযোগ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।

ঢাকা বোর্ডের আওতাধীন এইচএসসি পরীক্ষার সব কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত পূর্বের নির্দেশনা বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরো পড়ুন: রাজধানীতে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ ১৬ দফা ঘোষণা

প্রসঙ্গত, গত ২৬ জুন থেকে সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। এবার প্রায় ১২ লাখ ৫১ হাজার শিক্ষার্থী অংশ নিচ্ছে।

বোর্ডের প্রকাশিত রুটিন অনুযায়ী, এইচএসসি ও সমমান পরীক্ষা চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ আগস্ট।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এইচএসসি পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ নিয়ে জরুরি নির্দেশনা

সর্বশেষ আপডেট : ০৬:৩৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫