১১:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন ইউএনও, অতঃপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • 61

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পরিষদ মসজিদ। পুরোনো ছবি

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা পরিষদ মসজিদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সাংবাদিকসহ বিশ মুসল্লির জুতা চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ জুন) জুমার নামাজের সময় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লতিফপুর থানার সামনে অবস্থিত উপজেলা পরিষদ মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহমেদ।

নামাজ শেষে তিনি দেখতে পান তার জুতা নেই। অনেক খোঁজাখুঁজির পরেও সেটি আর পাওয়া যায়নি। একই সময়ে মসজিদে সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন মুসল্লির জুতা চুরির খবর পাওয়া যায়।

আরও পড়ুন : আত্মহত্যার চেষ্টা করেছেন হিরো আলম

মুসল্লিদের অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই এই ঘটনা ঘটেছে।

ইউএনও কাউছার আহামেদ জানান, মসজিদ থেকে জুতা চুরি অপ্রত্যাশিত। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন ইউএনও, অতঃপর…

সর্বশেষ আপডেট : ১০:২০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫