০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:১৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • 100

ছবি: সংগৃহীত

দেশের সাতটি অঞ্চলে দুপুর ১টার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) আবহাওয়াবিদ শাহিনুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে সন্ধ্যা ৬টা থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছুজায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আরো পড়ুন: পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই শিক্ষার্থী

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

সর্বশেষ আপডেট : ১১:১৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫