শত্রু দেশ ইসরায়েলের সঙ্গে সহযোগিতার অভিযোগে ইরানের গোয়েন্দা সংস্থা আরও ২৬ জনকে গ্রেপ্তার করেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার ক’দিন পর তাদের গ্রেপ্তার করা হলো।
তেহরান থেকে এএফপি বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স বার্তা সংস্থার বরাতে জানিয়েছে, ‘এই ব্যক্তিদের জায়নবাদী শাসনব্যবস্থার সাম্প্রতিক আরোপিত যুদ্ধে অংশগ্রহণকারী এবং প্রতারিত কর্মী হিসেবে চিহ্নিত করে গোয়েন্দা সংস্থা হযরত ওয়ালি আসর কোর তাদের গ্রেপ্তার করেছে।’
সংগঠনের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে এটি আরও জানায়, ‘তাদের বেশিরভাগই তাদের নিরাপত্তা বিরোধী কার্যকলাপ, জনসাধারণের উদ্বেগ ছড়িয়ে দেওয়া ও নাশকতামূলক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছে।’
ইসরায়েলের সামরিক প্রধান বুধবার বলেন, ১২ দিনের যুদ্ধের সময় তাদের কমান্ডোরা ইরানের অভ্যন্তরে গোপনে কাজ করে এবং এর গোয়েন্দা প্রধানও মার্কিন গোয়েন্দা সংস্থার সহায়তার প্রশংসা করেছেন।
দেশটির সামরিক প্রধান ইয়াল জামির টেলিভিশনে দেওয়া ভাষণে বলেন, ‘আমরা ইরানের আকাশসীমা এবং আমাদের পছন্দের প্রতিটি স্থানে পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি।’
আরও পড়ুন : ইরানকে গোপনে ৩০ বিলিয়ন ডলার দিতে চায় যুক্তরাষ্ট্র
তিনি আরও বলেন, ‘এটি সম্ভব হওয়ার অন্যান্য কারণ হলো আমাদের বিমান বাহিনী ও স্থল কমান্ডো ইউনিটগুলোর সমন্বয় ও কৌশল।’
‘বাহিনীগুলো শত্রু অঞ্চলের গভীরে গোপনে অভিযান চালায় এবং আমাদের কর্মক্ষমতার স্বাধীনতা তৈরি করে।’
ইরান বুধবার জানিয়েছে, তারা ইসরায়েলকে সহযোগিতায় গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে।
তেহরান নিয়মিতভাবেচিরশত্রু ইসরায়েলসহ বিদেশি গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কাজ করার সন্দেহভাজন এজেন্টদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকর করার ঘোষণা দেয়।
মঙ্গলবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে উভয় দেশই সংঘাতে জয়ের দাবি করেছে।
ঢাকা ডেস্ক 









