০৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ভয়ংকর ক্ষেপণাস্ত্র বানাতে নেমেছে পাকিস্তান : মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৫৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • 85

পাকিস্তানের পরমাণু অস্ত্র। ছবি : সংগৃহীত

পাকিস্তানি সেনাবাহিনী ভয়ংকর একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম তৈরির চেষ্টা করছে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো একটি প্রতিবেদনে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি এমন হতে পারে যে, সেটি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পৌঁছাতে পারে।

ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে ইরানি গণমাধ্যম রেডিও তেহরান এক প্রতিবেদনে জানায়, পাকিস্তান চেষ্টা করছে যেন ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম।

প্রতিবেদনে বলা হয়, এটি সফল হলে পাকিস্তানের কৌশলগত সামরিক শক্তি অনেক বাড়বে। কখনওবা এর মাধ্যমে পাকিস্তান যুক্তরাষ্ট্রের পারমাণবিক প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হতে পারে।

মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বিশ্বাস করে, এই কর্মসূচি শুধু ভারতই নয়, বরং ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় মার্কিন হস্তক্ষেপ রোধ করার ব্যবহৃত হতে পারে।

তবে মার্কিন সংবাদমাধ্যম ফরেন অ্যাফেয়ার্সের জানান,

এর মাধ্যমে পাকিস্তান মূলত নিজের শক্তি বৃদ্ধি করতে চাইছে। যেখানে যুক্তরাষ্ট্র যেন হঠাৎ হামলা করে পাকিস্তানের পরমাণু অস্ত্র ধ্বংস থেকে বিরত থাকে। পাশাপাশি ভারতের সাথে সংঘাতে সরাসরি দেশটির পক্ষে জড়িয়ে না পড়ে।

প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানের এই প্রচেষ্টায় চীন সহায়তা করতে পারে। যদিও চীন বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।

প্রসঙ্গত, আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা সাধারণত ৫ হাজার ৫০০ কিলোমিটারের। এসব ক্ষেপণাস্ত্র পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম হয়।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ভয়ংকর ক্ষেপণাস্ত্র বানাতে নেমেছে পাকিস্তান : মার্কিন গোয়েন্দা প্রতিবেদন

সর্বশেষ আপডেট : ০৭:৫৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫