১১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

স্মার্টফোন নিয়ে হলে এইচএসসি পরীক্ষার্থী, অতঃপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৬:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • 114

ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাইয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে স্মার্ট ফোন বহন করার অপরাধে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা লালমাই সরকারি কলেজের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ কেন্দ্রের আওতাধীন বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যু কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষায় এই ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে পরীক্ষা শুরুর এক ঘণ্টা পরেই ভেন্যু কেন্দ্রটি পরিদর্শনে যান লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।

এ সময় তিনি স্মার্টফোন বহন করার অপরাধে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করতে কেন্দ্র সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ কেন্দ্রের সচিব কামরুল হাসান বলেন, ‘কেন্দ্রের অধীনে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে লালমাই সরকারি কলেজের মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে।
আজ প্রথম পরীক্ষার দিনে ইউএনও স্যার পরিদর্শনে এসে তিনজন পরীক্ষার্থীকে স্মার্ট ফোন ব্যবহার করতে দেখেন। স্যারের নির্দেশে ওই তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।’

আরো পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে জানা যাবে

লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, পরীক্ষার হলে যে কোন ধরেন মোবাইল ফোন বহন ও ব্যবহার করা নিষিদ্ধ। আজ পরিদর্শনে গিয়ে বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয়ে তিনজন পরীক্ষার্থীর কাছে স্মাটফোন পাওয়া গেছে। তাদের বহিষ্কার করতে কেন্দ্র সচিবকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, লালমাই উপজেলার ৩টি কেন্দ্র ও ১টি ভেন্যু কেন্দ্রে এইচএসসি এবং আলিমের মোট ১ হাজার ১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্মার্টফোন নিয়ে হলে এইচএসসি পরীক্ষার্থী, অতঃপর…

সর্বশেষ আপডেট : ০৬:১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫