১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দুই বছরের চুক্তিতে আল নাসেরেই থাকছেন রোনালদো

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • 135

ছবি: সংগৃহীত

সাম্প্রতি সময়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর পরবর্তী গন্তব্য নিয়ে বেশ আলোচনা হয়েছে। কিন্তু কেউই নিশ্চিত করে কিছু বলতে পারছিলেন না। অবশেষে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল। আপাতত সৌদি আরব ছাড়ছেন না এই পর্তুগিজ তারকা।

আল নাসরের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করলেন রোনালদো। সৌদি প্রো লিগের দলটি বৃহস্পতিবার এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে।

গত ২০২২ সালের ডিসেম্বরে ২০ কোটি মার্কিন ডলারের চুক্তিতে আল নাসরে নাম লেখান রোনালদো। সেই চুক্তির মেয়াদ আছে এই মাস পর্যন্ত। সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি নবায়ন করল আল নাসর।

গত কয়েক দিন ধরে রোনালদোর সৌদি ছাড়ার গুঞ্জনের শুরুর পথটা তৈরি করে দিয়েছিলেন রোনালদো নিজেই। সৌদি প্রো লিগে গত মাসে আল ফাতেহর বিপক্ষে হারের পর তিনি সামাজিক যোগাযোমাধ্যমে লেখেন, ‘এই অধ্যায় শেষ। তবে গল্প? এখনও লেখা চলছে। সবার প্রতি কৃতজ্ঞতা।’

আরো পড়ুন: জুলাইয়ে দেশে আসছে পাকিস্তান, সূচি প্রকাশ

এই লেখা থেকেই অনেকেই ধারণা করেছিলেন চলতি চুক্তির মেয়াদ শেষেই হয়তোবা আল নাসরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন রোনালদো। তবে সেসব সত্যি হলো না। যা স্বস্তি দেবে আল নাসর সমর্থকদের।

নতুন চুক্তিতে করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। একই আবেগ, একই স্বপ্ন। চলো একসঙ্গে ইতিহাস গড়ি।’

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দুই বছরের চুক্তিতে আল নাসেরেই থাকছেন রোনালদো

সর্বশেষ আপডেট : ০৯:১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫