১২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এবার পুলিশের জালে যুবলীগের সহসম্পাদক পারভেজ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৫২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • 62

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক জিএম ওয়াহিদ পারভেজ। ছবি : সংগৃহীত

যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক ও সাতক্ষীরা যুবলীগের সহ সম্পাদক জিএম ওয়াহিদ পারভেজসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গ্রেপ্তাররা অপর দুইজন হলো- সাগর বিশ্বাস (২৫) ও মো. আপন (২০)।

বুধবার (২৫ জুন) মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিটিটিসির একটি চৌকস দল আজ গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মিরপুর এলাকা থেকে ওয়াহিদ পারভেজকে গ্রেপ্তার করে।

গ্রেফতারকৃত পারভেজ গত ২২ ও ২৩ জুন রাজধানীর মিরপুরের বিভিন্ন স্থানে সরকার বিরোধী বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দিয়েছিল।

আরও পড়ুন : প্রেমিকাকে ভালোবাসি বলে ছাদ থেকে শিক্ষার্থীর লাফ, অতঃপর…

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটিটিসির আরএন্ডডি বিভাগের একটি দল একই দিনে দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা থেকে কুখ্যাত সন্ত্রাসী, মাদক কারবারি ও ছিনতাইকারী সাগর বিশ্বাসকে গ্রেপ্তার করে।

তার দেয়া তথ্যের ভিত্তিতে বিকাল সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকা থেকে আপনকে গ্রেপ্তার করা হয়। তারা দুজনেই মোহাম্মদপুর থানার একটি মামলার এজাহারনামীয় আসামি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এবার পুলিশের জালে যুবলীগের সহসম্পাদক পারভেজ

সর্বশেষ আপডেট : ১০:৫২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫