১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৬ রোগী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৭:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • 52

ছবি: সংগৃহীত

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। তাদের মধ্যে চলতি জুন মাসেই মারা গেছেন ১৩ জন।

বুধবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন জানানো হয়েছে, আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আ্ক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৬ জন রোগী। এ নিয়ে টানা পাঁচ দিন দৈনিক তিনশর বেশি রোগী হাসপাতালে ভর্তি হল।

এর আগে, শনিবার ৩৫২ জন, রোববার ৩২৯ জন, সোমবার ৩৯২ জন এবং মঙ্গলবার ৩৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

এ বছর মোট ৮ হাজার ৮৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চিকিৎসার জন্য। যারা আক্রান্ত হলেও হাসপাতালে যাননি অথবা পরীক্ষা করাননি, তাদের তথ্য এই তালিকায় আসেনি।

গত একদিনে যে দুজন মারা গেছেন তাদের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং একজন রাজশাহী বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১১৮ জন বরিশাল বিভাগের। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭৩, ঢাকা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে পাঁচজন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, খুলনা বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ২৯ জন এবং সিলেট বিভাগে একজন রোগী ভর্তি হয়েছেন।

আরো পড়ুন:  ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি ঘোষণা

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০৮৫ জন ডেঙ্গু রোগী। এ বছর এটাই একদিনে হাসপাতালে ভর্তি থাকা রোগীর সর্বোচ্চ সংখ্যা।

তাদের মধ্যে ৩১৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৭৬৭ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেঙ্গুতে আরো ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৬ রোগী

সর্বশেষ আপডেট : ০৭:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫