০২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যুদ্ধবিরতির জন্য ‘কাকুতি-মিনতি’ করছিলেন ট্রাম্প!

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • 65

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরোনো ছবি

কাতার, সিরিয়া, ইরাকসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটিতে হামলার পর যুদ্ধবিরতির জন্য ডোনাল্ড ট্রাম্প কাকুতি-মিনতি করছিলেন বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল আইআরআইএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির জন্য ‘কাকুতি-মিনতি’ করেছিলেন। এই বিবৃতিটি উপস্থাপক পড়ে শোনান।

প্রতিবেদনে বলা হয়, কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সফল’ হামলার পর এই যুদ্ধবিরতি ইসরায়েলের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।

বিবৃতিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বা আইআরজিসি সেনাবাহিনীর প্রশংসা করা হয়। পাশাপাশি শত্রুর বিরুদ্ধে ইরানিদের একত্র হওয়া এবং কঠোর প্রতিরোধকেও সম্মান জানানো হয়।

আরও পড়ুন : এবার কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

এর আগে কাতারের মার্কিন ঘাঁটিতে মুর্হুমুর্হু ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার (২৩ জুন) রাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

কাতারের সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহার ওপর দিয়ে অগ্নিশিখা উড়ে যেতে দেখা যাচ্ছে।

এছাড়া একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে ইরাকের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে।

এদিকে, এই হামলার পর ইরান ও ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, এই যুদ্ধবিরতি ছয় ঘণ্টার মধ্যে কার্যকর হবে এবং এর মধ্যে দুই দেশ তাদের চলমান সামরিক মিশন শেষ করবে। যুদ্ধবিরতি নিয়ে দুই পক্ষকে অভিনন্দনও জানান ট্রাম্প।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যুদ্ধবিরতির জন্য ‘কাকুতি-মিনতি’ করছিলেন ট্রাম্প!

সর্বশেষ আপডেট : ১১:০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫