০৫:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

এবার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • 104

ছবি : সংগৃহীত

এবার শাহবাগ অবরোধ করেছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। চাকরিতে পুনর্বহালসহ ৩ দফা দাবিতে সোমবার (২৩ জুন) দুপুরের দিকে তারা শাহবাগ মোড়ে এসে জড়ো হয়। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ

এর আগে কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা থেকে মিছিল বের করেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। পরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে শাহবাগে এসে জড়ো হয়। এ সময় পুলিশ বাধা দেয়ার চেষ্টা করলে ব্যারিকেড ভেঙে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারীরা।

তাদের উত্থাপিত দাবিসমূহ হলো-

১. পিলখানাসহ সারাদেশের বিডিআর ইউনিটসমূহে বিশেষ আদালত এবং মহাপরিচালক ও অধিনায়কের সামারি কোর্টের মাধ্যমে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত (৭৬ ব্যাচ সহ) সব বিডিআর সদস্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং রাষ্ট্রীয় সুযোগ-সুবিধাসহ পূর্ণ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

২. পিলখানা হত্যাকাণ্ডে গঠিত শর্তযুক্ত তদন্ত কমিশনকে পূর্ণাঙ্গ স্বাধীন তদন্ত কমিশনে রূপান্তরের লক্ষ্যে এর সার্বিক পূর্ণ কার্যকারিতা বাধাগ্রস্ত করছে এমন সব বিধিনিষেধ, বিশেষ করে এর প্রজ্ঞাপনে উল্লিখিত “ব্যতীত” শব্দ এবং কার্যপরিধি ২ এর (ঙ) ধারাটি বাতিল করে কমিশনকে স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। মিথ্যা সাক্ষীর স্বাক্ষ্যের ভিত্তিতে দণ্ডিত হয়ে বর্তমানে দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে কারাবন্দি নিরপরাধ বিডিআর সদস্যদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

৩. ২০০৯ সালে পিলখানায় সৃষ্ট ঘটনার আলোকে যেসব ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের ষড়যন্ত্রের অংশ হিসেবে অন্যায়ভাবে চাকরিচ্যুত ও ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তাদের সবাইকে পুনর্বাসন করতে হবে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী সীমান্তের অতন্দ্র প্রহরী ‘বাংলাদেশ রাইফেলস’ তথা ‘বিডিআর’ নামটি পুনঃস্থাপন করতে হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এবার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের শাহবাগ অবরোধ

সর্বশেষ আপডেট : ০২:১১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫