০৩:১৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘ইরানকে সাহায্য করতে প্রস্তত রাশিয়া’

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৯:০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • 64

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুরোনো ছবি

ইরানের ওপর হামলাকে একেবারেই বিনা উস্কানিতে আগ্রাসনের সাথে তুলনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

স্থানীয় সময় সোমবার (২৩ জুন) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেন, ইরানের বিরুদ্ধে সম্পূর্ণ বিনা কারণের আগ্রাসনের কোনও ভিত্তি বা যুক্তি নেই।

পুতিন বলেন, ইরানি জনগণকে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত রয়েছে।

ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিন এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে আলোচনা চলছে।

তিনি বলেন, মস্কোতে আজ আপনার উপস্থিতিতে আমি খুবই খুশি। আপনার উপস্থিতি এসব কঠিন বিষয়ে আলোচনা এবং আজকের পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসা যায় সেই উপায় খুঁজে বের করতে একসাথে চিন্তা করার সুযোগ দেবে।

আরও পড়ুন : মার্কিন হামলার পর তেহরানে লেবুর শরবত খাওয়ানো হচ্ছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার সাথে ইরানের সম্পর্ক খুব ঘনিষ্ঠ এবং বন্ধুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হামলা ‘আন্তর্জাতিক নিয়ম এবং রীতির লঙ্ঘন।’

চলতি বছরের শুরুতে ইরান ও রাশিয়ার প্রেসিডেন্ট নিজ নিজ দেশের পক্ষে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন।

কিন্তু এই চুক্তি কোনো সামরিক চুক্তি নয় যেটি রাশিয়াকে তেহরানের প্রতিরক্ষায় বা পক্ষে দাঁড়াতে বাধ্য করবে।

প্রসঙ্গত, গত ১২ জুন রাতে হঠাৎ ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এ অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা।

আরও পড়ুন : এবার আরেক দেশ থেকে ইসরায়েলে ভয়াবহ হামলা

এরপর থেকে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। এরপর সেই থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত উভয়দেশের অনেকে নিহত ও আহত হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি। বরং দিন দিন একে অপরের ওপর হামলার তীব্রতা আরও বাড়াচ্ছে।

এরই মধ্যে গত শনিবার রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে ইরান-ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘ইরানকে সাহায্য করতে প্রস্তত রাশিয়া’

সর্বশেষ আপডেট : ০৯:০২:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫