১২:৫০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিল দখলে দুগ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৩৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
  • 121

প্রতীকী ছবি

বগুড়ায় বিলের ভাগবাটোয়ারা নিয়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২২ জুন) গাবতলির সোনাকানিয়া বিলের ভাগবাটোয়ারা নিয়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও এ সংঘর্ষ হয়। এতে জাহাঙ্গীর আলম জুয়েল মিয়া (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ছাড়া সংঘর্ষে আহত যুবদল নেতা রেজাউল করিমসহ তিনজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলি মডেল থানার ওসি সেরাজুল হক।

নিহত জুয়েল গাবতলি মহিষাবান ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। তিনি এ ইউনিয়নের সোনাকানিয়া সরকার পাড়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

আরও পড়ুন : বিয়ের পর স্বামী–স্ত্রীর বনিবনা না হওয়ায় ঘটককে গাছে বেঁধে মারধর

এলাকাবাসী জানায়, গাবতলি মহিষাবান সোনাকানিয়া বিলের ভাগবাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরেই জুয়েলের সঙ্গে তার প্রতিপক্ষ একই গ্রামের তাজেলসহ কয়েকজনের বিবাদ চলে আসছিল। এরই জেরে রোববার সকাল ১০টার দিকে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে জুয়েল আঘাতে গুরুতর আহত হন। এ ঘটনায় প্রতিপক্ষের তাজেলও আহত হন। এছাড়া আরও ৩ থেকে ৪ জন আহত হন। আহতরা বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নেন।

আহতদের মধ্যে জুয়েলের অবস্থার অবনিত হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গাবতলি মডেল থানার ওসি সেরাজুল হক বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমাদের থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত বিএনপি নেতার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিল দখলে দুগ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

সর্বশেষ আপডেট : ০১:৩৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫