ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ অব্যাহত থাকবে। মার্কিন হামলার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এ কথা বলেন। খবর আল জাজিরা
এবার ইসরায়েলকে কঠোর বার্তা খামেনির
এক্স পোস্টে দেয়া এক বিবৃতিতে খামেনেয়ি বলেন, ‘ইসরায়েলি শত্রুতা একটি বড় ভুল করেছে, তারা একটি বড় অপরাধ করেছে। এজন্য তাদের শান্তি পেতে হবে। যা শুরু হয়ে গেছে।’
খামেয়েনি তার পোস্টে জ্বলন্ত একটি মাথার খুলি যুক্ত ছবি শেয়ার করেছেন। খুলিতে স্টার অব ডেভিডের চিহ্ন রয়েছে। এই চিহ্নটি মূলত ইসরায়েলের পতাকায় যুক্ত থাকে।
উল্লেখ্য, গত ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। দেশটির এ হামলায় পরমাণু, সামরিক ও আবাসিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ৪০০-এর বেশি ইরানি নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী ও সাধারণ মানুষ রয়েছেন।
ইরান ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া শুরু করে। ২২ জুন পর্যন্ত ‘অপারেশন ট্রু প্রমিস III’ এর আওতায় ইরান ইসরায়েলে মোট ২০ দফায় পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে রোববার ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এগুলো হলো ফোরদো, নাতানজ এবং ইসফাহান।
হামলার পর ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প লেখেন, আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতানজ এবং ইসফাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে।
ঢাকা ডেস্ক 









