বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীর ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেই তালিকায় মৌসুমী, রেজাউল করিম (বাপ্পারাজ), নুসরাত ফারিয়া, সাবিলা নূর, নুসরাত ইমরোজ তিশা, শবনম পারভীন ও আহমেদ শরীফের নাম রয়েছে।
গত ১৫ জুন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দের তথ্য জানিয়ে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে। সেখানে উল্লেখিত তারকাদের নাম রয়েছে।
জানা গেছে, সময়মতো কর পরিশোধ না করায় এই তারকাদের ব্যাংক হিসাব জব্দ করেছে কর অঞ্চল-১২। এখন কর পরিশোধ হলেই ব্যাংক হিসাবের সব ঝামেলা মিটে যাবে।
আরো পড়ুন: শাড়ি পড়ে ভাইরাল ছবিগুলো কি মিথিলার, যা জানা গেল
এদিকে অভিনেত্রী মৌসুমী বর্তমানে আমেরিকায় অবস্থান করায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বাকিরা দেশে থাকলেও এই বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এছাড়া নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া ও সাবিলা নূরের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও কোন সাড়া মেলেনি।
ঢাকা ডেস্ক 









