০২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ইরানে মার্কিন হামলার সময় কী করছিলেন ট্রাম্প

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১০:৫৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
  • 96

ইরানে মার্কিন হামলার সময় সিচুয়েশন রুমে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার সাথে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্যরা উপস্থিত ছিলেন।

হামলার পর সিচুয়েশন রুমের ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউজ। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে ইরানে মার্কিন বোমারু বিমানের হামলার দৃশ্য সিচুয়েশন রুমে বসে দেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানে মার্কিন হামলার সময় যা করছিলেন ট্রাম্প

একটি ছবিতে ট্রাম্পকে নিজের চেয়ার ছেড়ে উঠে অন্য একটি চেয়ারের পাশে গিয়ে দাঁড়াতেও দেখা গেছে।

পরে যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প।

এ সময় ইরানকে সতর্ক করে তিনি বলেন, “হয় শান্তি আসবে, নয়তো ইরানের জন্য আরও অনেক বড় ট্র্যাজেডি হবে যা আমরা গত আট দিনে দেখেছি।”

এর আগে ইরানে মার্কিন হামলা নিয়ে ট্রুথ সোশ্যালে এক বার্তায় ট্রাম্প লেখেন, আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোর্দো, নাতাঞ্জ এবং ইস্পাহানে আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে।

তিনি আরও দাবি করেন, ফোর্দো স্থাপনায় ‘পূর্ণ শক্তির বোমা হামলা’ চালানো হয়েছে এবং সব মার্কিন বিমান এখন যুক্তরাষ্ট্রে ফেরার পথে রয়েছে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের হামলার পর যে বার্তা দিলেন খামেনি

ট্রাম্প লিখেন, আমরা ফোর্দোতে মূল লক্ষ্যবস্তুতে সম্পূর্ণ পরিমাণ বোমা ফেলে সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান নিরাপদে দেশে ফেরার পথে। আমাদের মহান আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন! পৃথিবীতে আর কোনো সেনাবাহিনী নেই যারা এই কাজ করতে পারত। এখনই শান্তির সময়। এই বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।

সূত্র : বিবিসি

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইরানে মার্কিন হামলার সময় কী করছিলেন ট্রাম্প

সর্বশেষ আপডেট : ১০:৫৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫