১১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:১৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • 55

ছবি; সংগৃহীত

গল টেস্টে দিনের শুরুটা দারুণ হলেও কামিন্দু মেন্ডিস ও মিলান রত্নায়েকের ব্যাটে লাঞ্চের আগে হতাশা নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ। তবে লাঞ্চের পরই অন্য বাংলাদেশ। যার নেতৃত্ব দেন অফ স্পিনার নাঈম হাসান। তার ঘূর্ণিতে প্রথম ইনিংসে ১০ রানের লিড পেয়েছে টাইগাররা।

এর আগে, নিজেদের প্রথম ইনিংসে ৪৮৫ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। লাঞ্চের পর ২০ রান তুলতেই শেষ ৪টি উইকেট হারায় দলটি। প্রথম ইনিংসে ৪৯৫ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ।

তবে, এই সেশনের শুরুটা করেছিলেন হাসান মাহমুদ। লাঞ্চের পরপরই মিলান রত্নায়াকেকে বোল্ড করে দেন এই পেসার। তার অফ স্টাম্পের বেশ বাইরের বল খেলতে গেলে ইনসাইড এজ হয়ে স্টাম্প ভাঙে তার। আউট হওয়ার আগে ৩৯ রান করেন মিলান।

এরপর কামিন্দুকে তুলে লঙ্কান শিবিরে বড় ধাক্কা দেন নাঈম হাসান। ঘরের মাঠে বাংলাদেশকে ভোগানো এই ব্যাটার এদিন মাথাব্যথার বড় কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। জাগিয়েছিলেন সেঞ্চুরির সম্ভাবনা। তবে নাঈমের স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়া বলে ডিফেন্স করতে গেলে গ্লাভস ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক লিটনের হাতে। ৮টি চার ও ১টি ছক্কায় ৮৭ রান করেন এই ব্যাটার।

আরো পড়ুন: ফ্রি-কিকে গোল, ক্লাব বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড

এরপর অভিষিক্ত থারিন্দু রত্নায়েকেকে খালি হাতে ফেরান নাঈম। অফ স্টাম্পের বাইরে পড়ে ভেতরে ঢোকা বলে জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে লাইন মিস করলে বোল্ড হয়ে যান তিনি। তবে আসিথা ফার্নান্ডোকে নিয়ে প্রভাত জয়সুরিয়া অবশ্য আশা দেখাচ্ছিলেন লঙ্কানদের। তবে নাঈমের বলে রিভার্স সুইপ করতে গিয়ে আসিথা বোল্ড হয়ে গেলে শেষ হয়ে যায় তাদের ইনিংস। আসিথা করেন ৪ রান। ১১ রানে অপরাজিত থাকেন জয়সুরিয়া।

এছাড়া বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন নাঈম। তুলে নিয়েছেন ফাইফার। তিনটি উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। তাইজুল ইসলাম ও মুমিনুল হক একটি করে উইকেট পেয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নাঈমের ঘূর্ণিতে লিড পেল বাংলাদেশ

সর্বশেষ আপডেট : ০২:১৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫