০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

৭০ বছর ‘লিভ-ইন’ শেষে বিয়ে

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • 122

বয়স শুধুই সংখ্যা, ভালোবাসার বয়স নেই—কথাটিই জীবন্ত করে তুললেন ভারতের এক প্রেমিক যুগল। ৭০ বছর একসঙ্গে কাটিয়ে জীবনের শেষ প্রান্তে এসে বিয়ে করলেন ৯৫ বছর বয়সী বর ও ৯০ বছর বয়সী কনে। দুজনেই দীর্ঘ সাত দশক ধরে একসঙ্গে থাকলেও আনুষ্ঠানিকভাবে কখনো বিয়ে করেননি। তাদের রয়েছে আট সন্তান। অনেক সন্তানই পঞ্চাশ পেরিয়েছেন। এমনকি অনেক নাতি-নাতনিরও বিয়ে হয়ে গেছে।

৭০ বছর ‘লিভ-ইন’ শেষে বিয়ে

অবশেষে ঢাক ঢোল পিটিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন বৃদ্ধ-বৃদ্ধা। ব্যতিক্রমী এ ঘটনা ঘটেছে ভারতের । তাদের বিয়ে এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

জানা যায়, ভারতের রাজস্থানের ডুঙারপুর জেলার বাসিন্দা রামাভাই খারারি ও জিওয়ালি দেবী। তারা দুজনেই লিভ ইন করেছে ৭০ বছর। এতদিন একসঙ্গে থাকলেও বিয়ে করেননি তারা। অবশেষে শেষ জীবনে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। এতে আপত্তি করেননি তাঁদের ছেলে মেয়ে, নাতি-নাতনিরাও।

আরও পড়ুন : কেন নারীরা বয়সে ছোট পুরুষের সঙ্গে প্রেমে জড়াচ্ছেন?

সম্প্রতি বর-কনের ইচ্ছায়, পরিবার আয়োজন করে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান। আনানো হয় ডিজে, সাজানো হয় পুরো বাড়ি। গায়ে হলুদ থেকে শুরু করে সাতপাকে বাঁধা— সব অনুষ্ঠানই পালন করা হয় ঘটা করে। গোটা গ্রাম এই বিয়েতে অংশ নেয়।

নবদম্পতির এক ছেলে কান্তিলাল খারারি বলেন, “বাবা-মা বিয়ের কথা বলার পর আমরা কেউই আপত্তি করিনি। ওদের আনন্দেই আমাদের আনন্দ। গ্রামের সবাই উপস্থিত ছিল।”

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

৭০ বছর ‘লিভ-ইন’ শেষে বিয়ে

সর্বশেষ আপডেট : ০২:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫