যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইরান মিলিটারে একটি বার্তা দিয়েছে। একইরকম বার্তা প্রদান করা হয়েছে ইসলামিক রিপাবলিক অফ ইরানের এক্সের (সাবেক টুইটর) পোস্টে।
এরমধ্যে বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বক্তব্যে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ‘মি. ডোনাল্ড ট্রাম্প! আপনি যদি না জানেন আমরা কারা, তাহলে কারবালার ইতিহাস পড়ে দেখুন।’
এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানিদের তাদের রাজধানী শহর ছেড়ে যাওয়ার জন্য সতর্কবর্তা দিয়েছেন। স্থানীয় সময় সোমবার (১৬ জুন) ট্রুথ সোশ্যালে তিনি বলেন, ‘সবারই অবিলম্বে তেহরান ছেড়ে যাওয়া উচিত!’, তবে কেন ছাড়া উচিত, তা তিনি উল্লেখ করেননি।
আরও পড়ুন : যত দ্রুত সম্ভব চীনাদের ইসরায়েল ছাড়ার নির্দেশ
ট্রাম্প তার পোস্টে আরও বলেন, ‘ইরানকে যে ‘চুক্তি’ স্বাক্ষর করতে বলেছিলাম তাতে স্বাক্ষর করা উচিত ছিল। কী লজ্জাজনক এবং মানব জীবনের অপচয়। সহজভাবে বলতে গেলে, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না, আমি বারবার বলেছি!’
বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের এমন বক্তব্যের পর ইরান মিলিটারির ফেসবুক ও ইসলামিক রিপাবলিক অফ ইরানের এক্স আইডি থেকে এমন পোস্ট করা হয়েছে।
Mr. Donald Trump! If you don’t know who we are, read the story of Karbala..
— Islamic Republic of Iran (@IRIran_official) June 16, 2025
ইরানের রাজধানী তেহরানে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর মেলেনি। এছাড়া ইরানের গুরুত্বপূর্ণ শহর নাতানজে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। প্রায় ১ কোটি মানুষের শহর তেহরানে পরিস্থিতি দ্রত অবনতি হচ্ছে।
দেশটির সংবাদ ওয়েবসাইট আসরিরান জানিয়েছে, ইরানের মধ্যাঞ্চলের নাতানজে, যেখানে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা অবস্থিত, সেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। নাতানজ সাইটের গুরুত্বপূর্ণ এলাকাগুলো মূলত গভীর ভূগর্ভে অবস্থিত, যাতে শক্তিশালী বোমা হামলা ছাড়া অন্য সব হামলা থেকে এগুলি সুরক্ষিত থাকে।
ঢাকা ডেস্ক 









