০২:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কারাগারে যার সঙ্গে নিয়মিত ফুটবল খেলেন ব্যারিস্টার সুমন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • 167

আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন মামলায় কারাগারে আছেন বাফুফের সাবেক সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী। খুলনা-৪ আসনের সাবেক এ সংসদ সদস্য কাশিমপুর কারাগারে আছেন। তার সঙ্গে একই কারাগারে আছেন আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনও। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সময় বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

কারাগারে সালাম মুর্শেদীর সঙ্গে নিয়মিত ফুটবল খেলেন ব্যারিস্টার সুমন

সালাম মুর্শেদীর সঙ্গে এখন কারাগারে নিয়মিত ফুটবল খেলেন ব্যারিস্টার সুমন। প্রতিদিন আসরের নামাজের পর দুটি দলে ভাগ হয়ে এ ফুটবল খেলা হয়। এক সময় বাফুফের নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে সোচ্চার ছিলেন ব্যারিস্টার সুমন। ফুটবল ফেডারেশনে নির্বাচনে অংশগ্রহণের কথাও জানিয়েছিলেন তিনি। যার জেরে সালাম মুর্শেদীর প্রতিদ্বন্দ্বী হিসেবে গণ্য করা হত তাকে।

কারা সূত্র বলছে, ফুটবল খেলার ছলে প্রায়ই তারা একজন আরেকজনের সাথে ধাক্কাধাক্কিতে জড়িয়ে যান। উদ্দেশ্যমূলকভাবে মারা হয় পায়েও। এরই মধ্যে একদিন ব্যারিস্টার সুমনের পা বরাবর ফাউল করে বসেন সালাম মুর্শেদী। পরে সালাম মুর্শেদীকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন বলেন, বুড়া বয়সের পা নিয়ে সাবধানে ফাউল কইরেন। না হলে হাড় ভেঙে যাবে।

উল্লেখ্য, ৫ আগস্টের পর বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন ব্যারিস্টার সুমন ও সালাম মুর্শেদী। তারা দুজনই বর্তমানে কাশিমপুর কারাগার পার্ট-২ এ আছেন। একাধিক মামলায় জামিন চাইলেও কোন আদালতেই তাদের জামিন হয়নি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কারাগারে যার সঙ্গে নিয়মিত ফুটবল খেলেন ব্যারিস্টার সুমন

সর্বশেষ আপডেট : ০২:০৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫