রাজবাড়ীর পাংশায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের নওড়া বনগ্রামের একটি পানের বরজের মধ্যে এ ঘটনা ঘটে।
দুই ছাত্রী ধর্ষণের অভিযোগ
ভুক্তভোগীরা স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
অভিযুক্ত দুই যুবক হলো- পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কুঠি-মালিয়াট গ্রামের জেহের আলীর ছেলে হাসমত আলী (১৮) ও একই গ্রামের উজ্জল মন্ডলের ছেলে সিহাব মন্ডল (১৮)।
ভুক্তভোগী দুই ছাত্রী জানায়,তারা স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় নওড়া বনগ্রাম এলাকায় পৌঁছালে সিহাব ও হাসমত তাদের পথ আটকে দাঁড়িয়ে পকেট থেকে ব্লেড বের করে ভয় দেখিয়ে পাশের একটি পানের বরজে নিয়ে যায়। সেখানে তাদের ধর্ষণ করে। পরে এ ঘটনা কাউকে বললে মেরে ফেলারও হুমকি দেয়।
ভুক্তভোগী এক ছাত্রীর মা বলেন, ‘আমার মেয়েকে ভয় দেখিয়ে ধর্ষণ করা করেছে। এ ঘটনার বিচার চাই। এ বিষয়ে আমরা থানায় মামলা করব।’
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ভিকটিমের পরিবার থানায় অভিযোগ দিতে এসেছেন। অভিযোগের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা ডেস্ক 









