০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

পুরোদমে চালু হলো চক্ষুবিজ্ঞান হাসপাতাল

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • 102

ছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অচলাবস্থা কেটেছে। ১৮ দিন বন্ধ থাকার পর পুরোপুরি চালু হয়েছে হাসপাতালটির সেবা কার্যক্রম।

শনিবার (১৪ জুন) সকাল থেকেই হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও স্টাফরা এসেছেন। পাশাপাশি সেবাপ্রার্থী ও তাদের স্বজনদের দেখা গেছে। আন্তরিকতার সঙ্গে সেবা দিতেও দেখা গেছে চিকিৎসা সংশ্লিষ্টদের।

হাসপাতালটির একজন চিকিৎসক জানিয়েছেন, সকাল থেকে আমরা হাসপাতালে এসেছি। রোগীরাও আসছেন। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন ভর্তিও দেওয়া হচ্ছে।

আরো পড়ুন: ঈদের ছুটি শেষে রোববার খুলছে অফিস-আদালত

গত ২৮ মে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বন্ধ হয়ে যায় জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। নানান দেন দরবারের পরে ৪ জুন চালু করা হয় জরুরি বিভাগ। সর্বশেষ গত পরশু বৃহস্পতিবার বহির্বিভাগ চালু করা হয়। আজ থেকে শুরু হয়েছে পুরোপুরি সেবা কার্যক্রম।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

পুরোদমে চালু হলো চক্ষুবিজ্ঞান হাসপাতাল

সর্বশেষ আপডেট : ০১:০৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫