১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:২২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • 102

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) শিগগিরই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান।

শুক্রবার (১৩ জুন) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খলিলুর রহমান বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আমরা কোনো সমস্যা দেখি না। কেউ দেখলে তা ভুল দেখছেন। নির্বাচন নিয়ে আমরা দুপক্ষই যৌথ বিবৃতিতে বলে দিয়েছি। আমরা আশা করব, নির্বাচন কমিশন শিগগিরই তারিখ ঘোষণা করবে।

আরো পড়ুন: ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে রাজধানীমুখী মানুষের ঢল

শেখ হাসিনার হত্যাযজ্ঞ ও তাকে ফিরিয়ে আনার বিষয়টি নির্বাচনী রূপরেখার সঙ্গে এটা প্রভাব ফেলবে কি না, এমন প্রশ্নের জবাবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, সংস্কার ও বিচার নিয়েও যৌথ বিবৃতিতে বলা হয়েছে। আমরা মোটামুটি কনফিডেন্ট, নির্বচনের আগেই আমরা এর অগ্রগতি দেখতে পাব।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে ইসি

সর্বশেষ আপডেট : ০৫:২২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫