১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

তাড়িয়ে দিয়েছেন স্বামী, এখন প্রেমিকের বাড়িতে অনশনে নাসিমা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:৩৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • 76

স্বামী তাড়িয়ে দেওয়ায় প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন নাসিমা। ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলের বিয়ের দাবিতে কাওসার হাওলাদার নামে এক যুবকের বাড়িতে অনশনে বসেছেন নাসিমা বেগম (৪০) নামে দুই সন্তানের জননী।

বুধবার (১১ জুন) বিকেল ৪টা থেকে উপজেলার কালাইয়া ইউনিয়নে শৌলা বন্দেআলী হাওলাদারের বাড়িতে অনশন বসেছেন তিনি।

নাসিমা জানান, তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে। এদিকে প্রেমিক কাওসার ঢাকার একটি দোকানে চাকরি করতেন। কাওসার তার স্বামীর বন্ধু। সেই সুবাদে তাদের বাসায় আসা-যাওয়া ছিল।

এভাবে এক পর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। তবে প্রায় ৫ বছর প্রেম করার পর সম্প্রতি তার স্বামী বিষয়টি জানতে পারে। এ ঘটনায় তাকে বাসা থেকে তাড়িয়ে দেয়।

নাসিমা বলেন, কাওসারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি তাকে জানাই। কিন্তু সে উল্টো তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। তাই বাধ্য হয়ে কাওসারের বাড়ি চলে এসেছি।

বাউফল থানার ওসি মো. আকতারুজ্জামান সরকার বলেন, এ ঘটনায় কাওসার পালিয়ে গেছে। তবে আমরা কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

তাড়িয়ে দিয়েছেন স্বামী, এখন প্রেমিকের বাড়িতে অনশনে নাসিমা

সর্বশেষ আপডেট : ০৩:৩৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫