১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

‘জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের দালাল’

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:১৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • 46

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। পুরোনো ছবি

জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দালাল হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

রংপুরের পীরগাছায় এনসিপি’র উপজেলা কার্যালয়ের উদ্বোধন শেষে গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন। পীরগাছা উপজেলা পরিষদের সামনে এনসিপির উপজেলা কার্যালয়ের উদ্বোধন করেন আখতার হোসেন।

এনসিপি নেতা শামীম হোসেনের সঞ্চালনায় এতে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, মেম্বার, শিক্ষকসহ স্থানীয় বিভিন্ন পেশাজীবীরা বক্তৃতা করেন।

এনসিপির সদস্য সচিব বলেন, জাতীয় পার্টি বিগত সময়ে আওয়ামী লীগের দালাল হিসেবে ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করে যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, যে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, তার প্রধানতম রাজনৈতিক সহযোগী ছিল জাতীয়পার্টি।

‘বাংলাদেশে যে ভোট ডাকাতির নির্বাচনগুলো হয়েছে, একপাক্ষিক নির্বাচনগুলো হয়েছে তার প্রত্যেকটাকে বৈধতা দেওয়ার নাটক করেছিল জাতীয় পার্টি,’ বলেন তিনি।

আখতার হোসেন বলেন, জনগণের ভোটাধিকারের সঙ্গে যারা প্রতারণা করেছে, বাংলাদেশের মানুষের ওপর জুলুম নিপীড়নের রাস্তাকে যারা উন্মুক্ত করে রেখেছে, তাদের বাংলাদেশের রাজনীতিতে আমরা আর প্রাসঙ্গিক মনে করি না।

এনসিপির সদস্য সচিব আরো বলেন, বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টির আবেদন শেষ হয়ে গেছে। একই সঙ্গে জনগণের সঙ্গে তারা যে প্রতারণা করেছে তার জন্য এখনো জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি।

‘সেক্ষেত্রে আমরা মনে করি, বিগত সময়ে যারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সমর্থন দিয়েছে, আওয়ামী লীগের কর্মকাণ্ডের সঙ্গে যারা বিভিন্নভাবে নিজেদেরকে যুক্ত রেখেছে, সেই প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেকটা দলকে যেন সঠিকভাবে আইনের আওতায় নিয়ে এসে বিচারের মুখোমুখি করা হয়,’ যোগ করেন তিনি।

আখতার হোসেন বলেন, আমরা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান রাখবো- আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদের যত দোসর আছে তাদের সবার ব্যাপারে বাংলাদেশের মানুষ যেন সামাজিক প্রতিরোধ গড়ে তোলে। যাতে বাংলাদেশে যেন আর কখনোই আওয়ামী লীগ, জাতীয় পার্টির মতো স্বৈরাচারপন্থি কোনো দল যেন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ না পায়।

এ জন্য ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

‘জাতীয় পার্টি ছিল আওয়ামী লীগের দালাল’

সর্বশেষ আপডেট : ০১:১৫:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫