ঢাকার মিরপুরে বাজার করতে গিয়ে বেধড়ক পিটুনির শিকার হয়েছেন মাসুদুর রহমান নামে এক পুলিশ পরিদর্শক। গত বৃহস্পতিবার (১২ জুলাই) সকালে মিরপুর-৬ নম্বর কাঁচা বাজারে তাকে মারধর করা হয়।
ঘটনার সময় তার ফোন ও টাকা কেড়ে নেওয়ার অভিযোগও উঠেছে। এ ঘটনায় জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি সাজ্জাদ রুমন।
ওসি বলেন, সেদিন সকালে বাজার করতে গিয়েছিলেন ওই পুলিশ কর্মকর্তা। সেখানেই তিনি মবের শিকার হন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের আগে মিরপুরের কয়েকটি থানায় এসআই হিসেবে কর্মরত ছিলেন মাসুদুর রহমান। স্থানীয় লোকজনও তাকে চেনেন। পরে পদোন্নতি পেয়ে রাজবাড়ী চলে যান মাসুদ।
পরবর্তীতে গত বছরের ৫ জুলাইয়ের পর তাকে ফরিদপুর পিবিআইতে বদলি করা হয়। সেই থেকে তিনি ফরিদপুরে আছেন।
তবে পরিবার ঢাকায় থাকার সুবাদে তিনি প্রায়ই ঢাকায় আসেন এবং এদিন পরিবারের জন্য বাজার করতে গিয়েছিলেন।
এ সময় সকাল ১১টার দিকে স্থানীয় স্বেচ্ছাসেবক দলের ১০–১৫ জন নেতাকর্মী তাকে ঘিরে ফেলেন এবং মারপিট করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
ঢাকা ডেস্ক 









