০৪:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিধ্বস্ত বিমানে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী ছিলেন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৪:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • 183

ছবি: সংগৃহীত

ভারতের গুজরাটের আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয় এয়ার ইন্ডিয়ার একটি বিমান। প্রাথমিকভাবে জানা গেছে, বিমানটিতে ২৪৪ জন যাত্রী ছিলেন। ওই যাত্রীদের মধ্যে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রুপানিও ছিলেন।

বিমান বিধ্বস্তের ঘটনায় ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিকস টাইমসের লাইভ আপডেটে এই তথ্য জানানো হয়।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান। বিমানে ২৫০ জনেরও বেশি যাত্রী ছিল বলে বিমানবন্দর সূত্রে জানা গেছে। খবর এনডিটিভির।

দিল্লি সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। বিমানটি লন্ডনের উদ্দেশে যাত্রা করছিল।

আরো পড়ুন: ২৪২ যাত্রী নিয়ে ভারতে বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

স্থানীয় সূত্রে জানা গেছে, বিধ্বস্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে ঘন ধূসর ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। দ্রুত উদ্ধার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে অন্তত দুই ডজন অ্যাম্বুলেন্স পৌঁছেছে এবং আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এখনো পর্যন্ত ঠিক কতজন নিহত বা গুরুতর আহত হয়েছেন সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে যাত্রী সংখ্যা এবং দুর্ঘটনার ভয়াবহতা বিচার করে গুরুতর হতাহতের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিধ্বস্ত বিমানে গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী ছিলেন

সর্বশেষ আপডেট : ০৪:১৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫