০৫:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:১৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • 176

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসা শেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ।

রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক রাষ্ট্রপতিকে বহনকারী বিমান অবতরণ করে। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি-৩৩৯) তিনি ঢাকায় আসেন। এ সময় ফ্লাইট থেকে হুইল চেয়ার দিয়ে আব্দুল হামিদকে নামিয়ে আনা হয়। তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি।

বিমানবন্দর সূত্র জানায়, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে বহনকারী বিমান দেশের মাটিতে অবতরণের পর রাত ১টা ৪৫ মিনিটে তিনি ইমিগ্রেশন কাউন্টারে যান। প্রায় এক ঘণ্টা ধরে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরে তিনি বিমানবন্দর ত্যাগ করেছেন। রাত পৌনে ৩টার সময় তার ইমিগ্রেশন সম্পন্ন হয় এবং তাক্ষণিক তিনি বিমানবন্দর ত্যাগ করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ

সর্বশেষ আপডেট : ১১:১৩:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫