১২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী মারা গেছেন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:৪৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • 93

স্ত্রী নাসরিন সিদ্দিকীর সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি: সংগৃহীত

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।

শনিবার (৭ জুন) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এরআগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।

নাসরিন সিদ্দিকীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার প্রথম জানাজা রোববার (৮ জুন) জোহরের নামাজের পর টাঙ্গাইলের পিটিআই স্কুল মসজিদে অনুষ্ঠিত হবে। পরে কালিহাতির ছাতীহাটিতে নিজ বাড়িতে আসরের নামাজ শেষে দ্বিতীয় জানাজা হবে।

এরপর অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে নিজ এলাকায় দাফন সম্পন্ন হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী মারা গেছেন

সর্বশেষ আপডেট : ১০:৪৬:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫