০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কুমিল্লায় গরুর বাজারের হাসিলের টাকা ১৯ মসজিদ-মাদরাসায় বিতরণ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • 133

গরুর হাসিলের টাকা স্থানীয় মসজিদ মাদ্রাসায় দান করা হয়। ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের পাতড্ডা বাজারের অস্থায়ী গরু বাজারে আদায়কৃত হাসিলের সব টাকা ১৯টি মসজিদ ও ২টি মাদরাসায় হস্তান্তর করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে পাতড্ডা বাজারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয় মসজিদ ও মাদরাসার প্রতিনিধিদের হাতে নগদ টাকা তুলে দেন পাতড্ডা বাজার ব্যবসায়ী কমিটির উপদেষ্টা, ব্যবসায়ী ও সমাজ সেবক ইসমাইল হোসেন চৌধুরী।

পাতড্ডা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি রিয়াজ হোসেনের সভাপতিত্বে ও যুব নেতা পেয়ার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফেনী মহিপাল শাখা ম্যানেজার মহিউদ্দিন ইকবাল, বাজার পরিচালনা কমিটির নেতা রেজাউল করিম, মো. আরিফুর রহমান, মো. রাসেল, মো. ফরহাদ, মো. ইসমাইল মজুমদার, রাজিবুল হক, মাওলানা মাসুদ, মো. হাসান, মো. নয়ন, মো. লিটন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে কোরআন তলাওয়াত করেন হাফেজ শাহাদাত হোসেন।

উল্লেখ্য, পাতড্ডা অস্থায়ী গরু বাজারের হাসিলের টাকা লুদিয়ারা পূর্ব পাড়া জামে মসজিদ, লুদিয়ারা মধ্যম পাড়া জামে মসজিদ, লুদিয়ারা হাজী বাড়ি মসজিদ, লুদিয়ারা পশ্চিম পাড়া জামে মসজিদ, লুদিয়ারা উত্তর পাড়া জামে মসজিদ, লুদিয়ারা উত্তর মধ্যম পাড়া জামে মসজিদ, কুলিয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ, কুলিয়ারা পশ্চিম পাড়া মসজিদ, কুলিয়ারা কাজী বাড়ি মসজিদ, জামুকরা জামে মসজিদ, নানকরা জামে মসজিদ, কালিকসার কেন্দ্রীয় জামে মসজিদ, কালিকসার কাজী মার্কেট মসজিদ, আমজাদের বাজার মসজিদ, পাতড্ডা বাজার কেন্দ্রীয় মসজিদ, পাতড্ডা দক্ষিণপাড়া মসজিদ, পাতড্ডা উত্তর পাড়া মসজিদ, সনপুর কেন্দ্রীয় মসজিদ, সারপটি পূর্বপাড়া মসজিদ, পাতড্ডা নূরানী মাদরাসা ও লুদিয়ারা নেজামিয়া মাদরাসার প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়। উৎসবমুখর পরিবেশে গরু বাজারের হাসিলের টাকা সংগ্রহ শেষে মসজিদ ও মাদরাসায় বিতণের ব্যতিক্রমী এ উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কুমিল্লায় গরুর বাজারের হাসিলের টাকা ১৯ মসজিদ-মাদরাসায় বিতরণ

সর্বশেষ আপডেট : ০১:৫৩:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫