১২:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:১৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • 121

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সৌজন্য ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (৬ জুন) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

পোস্টে তিনি লিখেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, আগামীকাল শনিবার দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

বরাবরের মতো এবারও ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এদিন সকাল সাড়ে ৭টায় হবে ঈদের প্রধান জামাত।

এতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

এদিকে, শুক্রবার সকালে জাতীয় ঈদগাহ মাঠ পরিদর্শনে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন,

জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম ও আশপাশের পুরো এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

নিরাপত্তার স্বার্থে ঈদগাহে প্রবেশের সময় কারও সঙ্গে কোনো ধরনের ধারালো বস্তু রাখা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন,

ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৭টা ৩০ মিনিটে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

তবে আবহাওয়া অনুকূলে না থাকলে বিকল্প হিসেবে সকাল ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ আপডেট : ০৩:১৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫