বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফের এক সদস্যকে আটক করে কলাগাছের সঙ্গে বেঁধে রাখে স্থানীয় জনতা। বুধবার (৪ জুন) সকাল ৭টায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।
স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, আজ বুধবার (৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে নারায়নপুন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাতরশিয়া গ্রামে পোশাকধারী একজন বিএসএফ সদস্যকে একটি ৫.৫ এম.এম রাইফেলসহ প্রথমে আটক করে গ্রামবাসী।
সীমান্তে বিএসএফ সদস্যকে গণধোলাই
আটকের পর তাকে একটি কলাগাছের সঙ্গে বেঁধে রাখা হয়। সকাল ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর জোহরপুর বিওপি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই বিএসএফ সদস্যকে উদ্ধার করে নিয়ে যায়।
সূত্র জানায়, সিনিয়র কনস্টেবল গনেশ মুর্তি (৪৩) নামের ওই বিএসএফ সদস্য তারকাঁটাবিহীন সীমান্তে গবাদিপশুর পেছনে দৌড়াতে দৌড়াতে সীমান্তের শূন্য লাইন অতিক্রম করে বাংলাদেশে ঢুকে পড়েন।
বিজিবি জানায়, মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯/৭ এস এর নিকট ঘটনাটি ঘটে।
ওই বিএসএফ সদস্য ৭১ বিএসএফ ব্যাটালিয়নের নূরপুর ক্যাম্পে কর্মরত।
নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, ‘সীমান্তে শূন্যরেখার পাশে এখন এমনকি বাংলাদেশের নিয়ন্ত্রণাধীন এলাকাতেও গরু-ছাগল চরতে যান না স্থানীয়রা। কখনো গেলেও বিএসএফ মাঝে মাঝে তাড়া করে।’
২ নম্বর ওয়ার্ড সদস্য রমজান আলী বলেন, ‘ওই বিএসএফ সদস্য মদ্যপ, ক্ষিপ্ত অবস্থায় গালি দিতে দিতে বাংলাদেশের প্রায় আড়াইশ গজ ভেতরে ঢুকে পড়লে গ্রামবাসী ও মাঠে অবস্থানরত রাখালরা তাকে আটক করে।
তার মতিগতি ভাল ছিল না। অবস্থাদৃষ্টে মনে হয়েছে যে, সে গুলি চালাতেও প্রস্তুত ছিল।
ঢাকা ডেস্ক 









