মাত্র দুদিন পরেই ঈদুল আজহা। এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে ঢাকার পশুর হাটগুলো জমে উঠেছে। প্রতিবারের মতো এবারও পশুর বাহারি নাম রয়েছে আলোচনায়।
রীতি অনুযায়ী এতদিন দেখা যেত গরুর নাম ধলু, লালু, কালু ইত্যাদি। কখনও কখনও নাম হতো রাজা, বাদশা বা সম্রাট।
গত কয়েক বছরে এসব নামের বদলে জায়গা দখল করে বলিউড বা ঢালিউড অভিনেতা-অভিনেত্রীদের নাম। যেমন শাকিব খান, জায়েদ খান, ডিপজল, মিশা, হিরো আলম ইত্যাদি।
তবে এবারে যে নাম সবচেয়ে বেশি আলোচনা সেটা হলো পরীমণি। পরীমণি ছাড়াও গাবতলী হাটে শাকিব খান ও ডোনাল্ড ট্রাম্পও রয়েছে।
এছাড়া কনটেন্ট ক্রিয়েটর লায়লা ও প্রিন্স মামুনসহ বেশকিছু ভাইরাল নামর পশুও হাটে উঠেছে।
আরও পড়ুন : কুরবানির পশু কেনার পর যে দোয়া পড়বেন
পরীমণি নাম দেওয়া গরুটির দাম হাঁকানো হচ্ছে ৪ লাখ টাকা, শাকিব খান নামে গরু ৬ লাখ টাকা, ডোনাল্ড ট্রাম্প গরু ৭ লাখ টাকা।
এ ছাড়া লায়লা নাম দেওয়া গরুটির দাম হাঁকানো হচ্ছে ৫ লাখ ২০ হাজার টাকা, প্রিন্স মামুন গরুর দাম ৪ লাখ ৮০ হাজার টাকা চাওয়া হচ্ছে।
এদিকে আকর্ষণীয় নামের এসব গরু দেখতে ভিড় করছেন ক্রেতা-দর্শনার্থীরা। অনেকেই ছবি তুলছেন এসব গরুর সঙ্গে। কেউবা করছেন ভিডিও।
তবে ক্রেতা-দর্শনার্থীদের এসব কর্মকাণ্ডে কিছুটা হতাশা প্রকাশ করেছেন গরু বিক্রেতারা। তারা জানিয়েছেন, ইউটিউবার আর কন্টেন্ট ক্রিয়েটরদের ভিউ কারসাজিতে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে।
ঢাকা ডেস্ক 









