০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জ্বালানি তেলের দাম কমলো

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • 147

একটি পেট্রোল পাম্প। পুরোনো ছবি

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। শনিবার (৩১ মে) নতুন দাম নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।

নির্ধারণ করা নতুন দাম অনুযায়ী ডিজেলের দাম ২ টাকা কমিয়ে ১০২ টাকা, অকটেনের দাম ৩ টাকা কমিয়ে ১২২ টাকা ও পেট্রোলের দাম ৩ টাকা কমিয়ে ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল রবিবার (১ জুন) থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

এর আগে, মে মাসে জ্বালানি তেলের দাম লিটারে এক টাকা করে (পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের) কমানো হয়।

তার আগে মার্চ ও এপ্রিল মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়।

আরও পড়ুন : আসছে নতুন টাকা, আসল-নকল চেনার উপায় কী?

আর ফেব্রুয়ারিতে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে বেড়েছিল ১ টাকা।

প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম প্রতিমাসেই নতুন করে সমন্বয় করতে করে সরকার।

সেই ধারাবাহিকতায় আজ আগামী এক মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করা হলো।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

জ্বালানি তেলের দাম কমলো

সর্বশেষ আপডেট : ১০:০১:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫