০৫:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশের ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • 64

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের লোগো। ছবি: সংগৃহীত

শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আজ দেশের ৩৭ জেলার ৬৮টি সরকারী কলেজের নাম পরিবর্তন করেছে। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দু-একটি বাদে প্রায় সব কটিই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে ছিল।

বুধবার (২৯ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মো: মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব কলেজের নাম পরিবর্তনের কথা জানানো হয়। পরিবর্তিত নামগুলো সংশ্লিষ্ট এলাকার নামে নামকরণ করা হয়েছে।

আরো পড়ুন: সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত, ৩ নম্বর সতর্ক সংকেত

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার পত্রের নির্দেশনার আলোকে এই নামগুলো পরিবর্তন করা হলো। প্রজ্ঞাপনটি সকল বিভাগীয় কমিশনার ও শিক্ষা বোর্ড চেয়ারম্যানসহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট অধ্যক্ষদেরকে জানিয়ে দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

দেশের ৬৮টি সরকারি কলেজের নাম পরিবর্তন

সর্বশেষ আপডেট : ১২:৩৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫