কুষ্টিয়ার কুমারখালী ও দৌলতপুরে রাসেলস ভাইপারের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
নিহতরা হলেন, দৌলতপুর ইউনিয়নের গরবপাড়া এলাকার মৃত নাহারুল ইসলামের ছেলে কালু হালসানা (৩৫) ও কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের কৃষক কামরুজ্জামান প্রমানিক (৫০)।
আরো পড়ুন: ছাত্রীকে যৌন হয়রানি, ধরা পড়তেই প্রধান শিক্ষককে গণপিটুনি
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম জানান, একজনের মৃত্যু রাসেল ভাইপার সাপের কামড়ে নিশ্চিত হলেও অপরজনের ক্ষেত্রে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি বলেন, ‘দেরি করে হাসপাতালে আনায় কাউকেই এন্টিভেনম দেওয়া সম্ভব হয়নি। তাদের লাশ মর্গে পাঠানো হয়েছে।’
ঢাকা ডেস্ক 









