১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ছাত্রীকে যৌন হয়রানি, ধরা পড়তেই প্রধান শিক্ষককে গণপিটুনি

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০২:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • 52

লক্ষ্মীপুরে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে এক প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। মঙ্গলবার (২৭ মে) সদর উপজেলার ভবানীগঞ্জে দক্ষিণ-পশ্চিম চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিকেলে অভিযুক্ত প্রধান শিক্ষক কবির হোসেনের বিরুদ্ধে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বুধবার (২৮ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ।

অভিযুক্ত কবির ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের শাকায়েত উল্যার ছেলে। তিনি দক্ষিণ-পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ বছর ধরে কর্মরত।

ছাত্রীকে যৌন হয়রানি

পুলিশ জানায়, শিশুটি কিছুদিন ধরে বিদ্যালয়ে যেতে রাজি হচ্ছিল না। কারণ জানতে চাইলে সে তার মাকে জানায়, শিক্ষক কবির তাকে বিদ্যালয়ের বাথরুমে নিয়ে যৌন হয়রানি করেছেন। ঘটনাটি কাউকে বললে মেরে ফেলার হুমকি দেন। এজন্য ভয়ে সে বিদ্যালয়ে যেতে রাজি না। মঙ্গলবার শিশুটিকে নিয়ে তার মা বিদ্যালয়ে যান। খবর পেয়ে ক্ষুব্ধ অভিভাবকরাও বিদ্যালয়ে উপস্থিত হন।

অভিভাবকদের প্রশ্নের সদুত্তর দিতে না পারায় তাকে বিদ্যালয় মাঠে ওই শিক্ষককে মারধর করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আরও পড়ুন : ঢাকায় ‘রহস্যজনক গর্ত’ নিয়ে যা জানা যাচ্ছে

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, ছাত্রীর মা ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্ত শিক্ষককে স্থানীয় অভিভাবকরা পুলিশে সোপর্দ করেছে। তিনি থানা হেফাজতে রয়েছেন।

তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ছাত্রীকে যৌন হয়রানি, ধরা পড়তেই প্রধান শিক্ষককে গণপিটুনি

সর্বশেষ আপডেট : ০২:৪৯:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫