০৭:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিচারপতি মানিক মারা গেছেন

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৮:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • 94

আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক। ছবি : সংগৃহীত

অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুল হুদা মানিক (৮২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই কন্যা, এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

রোববার (২৫ মে) রাত সাড়ে ১১টায় ঢাকার ইব্রাহীম মেমোরিয়াল কার্ডিয়াক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।

সোমবার (২৬ মে) জোহরবাদ গোপালগঞ্জ কোর্ট মসজিদ প্রাঙ্গণে শামসুল হুদা মানিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

পরে বাদ-আছর রাবেয়া খাতুন হাফিজিয়া মাদ্রাসার মাঠে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে মরদেহ টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে সন্তান ও স্বজনরা শেষবারের মতো তাকে বিদায় জানান।

পরে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। শামসুল হুদা মানিক ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিচারপতি মানিক মারা গেছেন

সর্বশেষ আপডেট : ০৮:২৮:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫