রাজধানীর বনানী ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। রোববার (২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রেডিমিক্স বহনকারী ট্রাকের চাপায় এ হতাহতের ঘটনা ঘটে বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আরও পড়ুন : দুপুরের মধ্যে ১০ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলে করে বনানী ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে তারা রাস্তায় পড়ে যান এবং ওই ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। ঘটনার পর চালককে আটক করে ট্রাকটি বনানী থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা ডেস্ক 









