০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

কাকরাইল মোড়ে ইশরাক সমর্থকদের কর্মসূচি চলছে, অচল অর্ধেক ঢাকা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:১৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • 105

পুরোনো ছবি

অষ্টম দিনের মতো ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। বৃষ্টি উপেক্ষা করেই কাকরাইল মোড়েই অবস্থান নিয়ে বিক্ষোভ চলছে। এর আগে টানা কয়েকদিন তারা নগর ভবন অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন।

বৃহস্পতিবার (২২ মে) সকালে রাজধানীর মৎস্য ভবন, কাকরাইল মোড়ে সরেজমিন দেখা যায়, কাকরাইল মোড় থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যেতে সড়কের ডান পাশে পুলিশের ব্যারিকেডের সামনে নেতাকর্মীরা অবস্থান করছেন। বৃষ্টিও তাদের কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারেনি।

নেতা-কর্মীরা জানান, তারা রাতভর কাকরাইল মোড়েই অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।

ইশরাক সমর্থকদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

এদিকে, ইশরাক সমর্থকদের অবস্থানের কারণে উচ্চ আদালতের সামনে থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে আশপাশের সড়কেও তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে রাজধানী ঢাকা অর্ধেকই অচল হয়ে গেছে। ফলে সপ্তাহের শেষ কর্মদিবসে অফিসগামীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

টানা অবস্থান কর্মসূচির কারণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় যাওয়ার রাস্তায়ও যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। আবার বিএনপি সমর্থকরা যেন যমুনার সামনে যেতে না পারেন, এজন্য সর্তক অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, বুধবার সকাল ১০টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না আসায় নতুন এই কর্মসূচি পালন করছেন তারা। ঢাকার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

আরও পড়ুন : ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত : সেনাপ্রধান

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় সাংবিধানিক সংস্থাটি। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

কাকরাইল মোড়ে ইশরাক সমর্থকদের কর্মসূচি চলছে, অচল অর্ধেক ঢাকা

সর্বশেষ আপডেট : ১১:১৬:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫