০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

স্মার্টফোন চলবে এবার চোখের ইশারায়!

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৩:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • 70

আপনার আঙুলের কোনোরকম স্পর্শ ছাড়া চোখের ইশারায় ফোন স্ক্রল করা যাবে। শুনতে অবাক লাগলেও চোখের ইশারায় চলতে সক্ষম স্মার্টফোন বাজারে নিয়ে আসতে যাচ্ছে জায়ান্ট অ্যাপল।

চোখের ইশারায় স্ক্রোল

প্রতিষ্ঠানটি তাদের ভিশন প্রো হেডসেটের জন্য একটি যুগান্তকারী ফিচার পরীক্ষা করছে, যা ব্যবহারকারীদের শুধু চোখের ইশারায় স্ক্রোল করার সুযোগ দেবে। অর্থাৎ, দীর্ঘ লেখা পড়া, অ্যাপ ব্রাউজিং কিংবা কনটেন্ট নেভিগেশন-সবই সম্ভব হবে হাত নাড়ানো ছাড়াই।

বিশিষ্ট অ্যাপল বিশ্লেষক মার্ক গুরম্যানের বরাতে দ্য ভার্জ জানিয়েছে, আপকামিং VisionOS 3 সফটওয়্যারে এ ফিচার অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুন এ অপারেটিং সিস্টেমে চোখ যেখানে থাকবে, স্ক্রিন ঠিক সেখানে ফোকাস করবে। আপনি শুধু চোখের দৃষ্টির সাহায্যে মেনু থেকে মেনুতে যেতে পারবেন কিংবা পেজ স্ক্রোল করতে পারবেন খুব সহজেই।

এ ফিচারটি প্রথমে অ্যাপলের নিজস্ব অ্যাপগুলোর সঙ্গে কাজ করবে। তবে তৃতীয় পক্ষের অ্যাপ ডেভেলপারদের জন্যও টুলস আনছে অ্যাপল, যাতে করে তারাও তাদের অ্যাপে এ চোখ-নিয়ন্ত্রিত স্ক্রোলিং সুবিধা যুক্ত করতে পারে। এর ফলে এক নতুন ধরনের হ্যান্ডস-ফ্রি ইন্টারঅ্যাকশন অভিজ্ঞতা তৈরি হতে যাচ্ছে, যা ভার্চুয়াল ও মিক্সড রিয়ালিটি জগতে অ্যাপলকে এগিয়ে রাখবে।

আরও পড়ুন : ঘরে বসে সহজেই স্টারলিংকের সংযোগ যেভাবে নেবেন

বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু প্রযুক্তিগতভাবে নয়, ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং অ্যাক্সেসিবিলিটির দিক থেকেও একটি বড় অগ্রগতি। যারা শারীরিকভাবে হাত ব্যবহার করতে পারেন না, তাদের জন্য এ ফিচারটি হতে পারে একটি রেভ্যুলুশনারি সমাধান।

অ্যাপলের এ উদ্ভাবন প্রযুক্তি দুনিয়ায় ভবিষ্যতের ইন্টারফেস ডিজাইনের ধারা একদম পাল্টে দিতে পারে। চোখের দৃষ্টির শক্তিকে কম্পিউটিং কমান্ডে রূপান্তরের এ চেষ্টাই প্রমাণ করে-অ্যাপল এখনো ভবিষ্যৎ নির্মাণে অন্যতম পথপ্রদর্শক।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্মার্টফোন চলবে এবার চোখের ইশারায়!

সর্বশেষ আপডেট : ০৩:১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫