১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের বার্তা

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০১:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • 81

দেশজুড়ে সম্প্রতি তীব্র তাপপ্রবাহের মধ্যে এবার মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। মঙ্গলবার (২০ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি গরমে কষ্ট পাওয়া মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সব স্তরের মানুষকে আহ্বান জানান।

জামায়াত আমিরের বার্তা

তিনি লিখেছেন, ‘কয়েকদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গরম অনুভূত হচ্ছে। এ সময়টাতে আপনারা পিপাসার্ত মানুষের পাশে যতটুকু সম্ভব দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করুন। আল্লাহ তা’য়ালা দেশ এবং দেশের জনগণকে তাঁর রাহমার চাদরে ঢেকে রাখুন।’

উল্লেখ্য, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

চলতি মে মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড তাপপ্রবাহ বইছে, যার ফলে শিশু ও বৃদ্ধদের পাশাপাশি শ্রমজীবী মানুষদের স্বাভাবিক জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা তাপপ্রবাহে সতর্কতা অবলম্বনের পাশাপাশি মানবিক সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

নেতাকর্মীদের প্রতি জামায়াত আমিরের বার্তা

সর্বশেষ আপডেট : ০১:৩৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫