০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

যমুনায় ধরা পড়ল ৭২ কেজির বিশাল বাগাড়

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • 91

বাগাড় মাছটির ওজন ৭২ কেজি। ছবি : সংগৃহীত

রংপুরের পীরগাছায় যমুনা নদীতে ধরা পড়েছে বিরল প্রজাতির বাগাড় মাছ। এর ওজন ৭২ কেজি। মঙ্গলবার (২০ মে) সকালে গাইবান্ধার ফুলছড়ি ঘাট সংলগ্ন যমুনা নদীতে স্থানীয় জেলে শিরীষ চন্দ্রের জালে মাছটি ধরা পড়ে।

পরে মাছটি কিনে রংপুরের পীরগাছায় নিয়ে আসেন ফুলছড়ি ঘাটের মাছ ব্যবসায়ী লাল মিয়া।

লাল মিয়া বলেন, মাছটি আমি ফুলছড়ি ঘাট থেকে কিনেছি। বিক্রির জন্য পীরগাছায় এনেছি। প্রতি কেজি ১২০০ টাকা দরে বিক্রি করছি।

বিকেল গড়াতেই পীরগাছা সদর ইউনিয়ন পরিষদ মোড়ে মাছটি দেখতে ভিড় জমাতে থাকেন উৎসুক মানুষ। অনেকেই মাছটির দামদর করেন।

আরও পড়ুন : ভেঙে গেছে ভারতের আত্রাই নদীর বাঁধ, বাংলাদেশের বিপদ

কেউ কেউ মাছটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দেন।

স্থানীয়দের ভাষ্য, যমুনা নদীতে বড় মাছ মাঝে মাঝে ধরা পড়লেও ৭২ কেজির বাগাড় একেবারেই বিরল। অনেকেই বলছেন, এমন মাছ আগে শুধু রূপকথার গল্পেই শুনেছেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

যমুনায় ধরা পড়ল ৭২ কেজির বিশাল বাগাড়

সর্বশেষ আপডেট : ১০:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫