নরসিংদীর মনোহরদীতে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হাফেজ আবুল কালাম (৩২) নামে এক মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে হত্যা করা হয়েছে।
তিনি চালাকচর ইউনিয়নের দক্ষিণ কাচিকাটা এলাকার আব্দুল আওয়ালের ছেলে এবং স্থানীয় একটি বেসরকারি মাদরাসার শিক্ষক ছিলেন।
শনিবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (১৬ মে) দুপুরে গাছ থেকে আম পারাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষ হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে আবুল কালামের বাবা আব্দুল আওয়ালের সঙ্গে প্রতিবেশী শহীদ উল্লাহর জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
শুক্রবার দুপুরে গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে ঝগড়া হয়।
আরও পড়ুন : সংখ্যালঘুর জমি দখলে নিয়েছেন আ.লীগ নেতা!
ঝগড়ার এক পর্যায়ে শহিদুল্লাহ তার পরিবারের লোকজন এবং দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ হামলায় পাঁচজন গুরুতর আহত হয়।
এরা হলেন— আব্দুল আউয়াল (৬৫), আউয়ালের বড় ছেলে আবু বাক্কার (৪০) মেজো ছেলে আবুল কালাম (৩২) এবং আওয়ালের পুত্রবধূ হাবিবাসহ (২৮)।
পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কালাম মারা যান।
মনোহরদী থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার দিনই পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। শহিদুল্লাহকে গ্রেপ্তারের চেষ্টা অব্যহত আছে।’
ঢাকা ডেস্ক 









