০৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১১:২০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • 73

ফিনল্যান্ডে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আরোহী নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (১৭ মে) ফিনল্যান্ডের ইউরা বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির।

ফিনল্যান্ডে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ

প্রতিবেদন সূত্রে জানা যায়, মাঝ আকাশে সংঘর্ষ হওয়ার পর বিধ্বস্ত হয়ে দুটি হেলিকপ্টার মাটিতে পড়ে যায়। এতে হেলিকপ্টারে থাকা পাঁচজনই নিহত হয়েছেন।

ফিনিশ গোয়েন্দা প্রধান পরিদর্শক জোহানেস সিরিলা শনিবার এক বিবৃতিতে জানান, দুর্ঘটনায় কবলিত হেলিকপ্টার দুটির একটিতে দুজন এবং অন্যটিতে তিনজন ছিলেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দুই হেলিকপ্টারে থাকা আরোহীরা সবাই ছিলেন ব্যবসায়ী।

আরও পড়ুন : লাইভ চলাকালীন নারী টিকটকারকে গুলি করে হত্যা

ফিনিশ সংবাদপত্র ইলতালেহতি একজন প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে জানিয়েছে, একটি হেলিকপ্টার অন্যটিকে ধাক্কা দিয়েছে এমনটি দেখেছেন তিনি।

ওই প্রত্যক্ষদর্শী জানান, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার খুব দ্রুত নিচে পড়ে যায় এবং এর কিছুক্ষণ পর অপর হেলিকপ্টারটিও ধীরে ধীরে নিচে পড়ে যায়। তবে সে সময় কোনো শব্দ শুনতে পাননি বলে জানিয়েছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের ভয়াবহ সংঘর্ষ

সর্বশেষ আপডেট : ১১:২০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫