১১:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বিয়ের দাবিতে রাজুর বাড়িতে অনশনে নারী

  • রিপোর্টার
  • সর্বশেষ আপডেট : ১০:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • 93

বিয়ের দাবিতে রাজুর বাড়িতে অনশনরত তরুণী। ছবি : সংগৃহীত

বগুড়ায় ৮ বছরের প্রেমের সম্পর্ক অস্বীকার করায় বিয়ের দাবিতে রাজু নামে প্রবাসীর বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী।

রোববার (১৮ মে) বগুড়ার ধুনট উপজেলার সুলতানহাটা গ্রামের মোজাহার আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

রাজু সুলতানহাটা গ্রামের মোজাহার আলীর ছেলে ও সৌদি প্রবাসী।

এ ঘটনায় ভুক্তভোগী প্রেমিকা বাদী হয়ে রাজু ও তার বাবা-মাসহ ৪ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। প্রেমিকা ওই বাড়িতে অনশনে বসার পর থেকে রাজুর বাবা, মাসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।

জানা যায়, প্রায় এক মাস আগেও মেয়েটি প্রেমিক রাজুর বাড়িতে আসেন। পরে স্থানীয়দের মাধ্যমে বিয়ের আশ্বাসে বিষয়টি মীমাংসা হয়।

কিন্তু হঠাৎ তাদের সম্পর্কের মধ্যে ভাটা পড়ায় মেয়েটি প্রেমিকের বাড়িতে ফের অনশনে বসেছেন। এ সময় রাজুর বাবা মেয়েটির ওপর শারীরিক নির্যাতন চালিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন।

অনশনরত প্রেমিকা বলেন, ঢাকায় একই গার্মেন্টসে চাকরির সুবাদে প্রায় ৮ বছর আগে আমার সঙ্গে রাজুর পরিচয় হয়। পরে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

একপর্যায়ে মাঝেমধ্যেই দুজন দেখা করি। এ ছাড়া বিয়ের কথা বলে একই ঘরে আমরা রাত যাপন করেছি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমার কাছ থেকে কৌশলে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

আর বিষয়টি উভয় পরিবারই জানতো। রাজু ২০২৪ সালের আগস্ট মাসে সৌদি আরবে চলে যায়। সে বিদেশ থেকে এসে আমাকে বিয়ে করবে বলে।

কিন্তু চার মাস থেকে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এখন কোনো উপায় না পেয়ে তার বাড়িতে এসে অনশন করছি।

এ বিষয়ে ধুনট থানার এএসআই মামনুর রশিদ বলেন, ভুক্তভোগী এক নারী গার্মেন্টসকর্মীর অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতনের সঙ্গে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

বিয়ের দাবিতে রাজুর বাড়িতে অনশনে নারী

সর্বশেষ আপডেট : ১০:৩১:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫