০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

টানা ৪র্থ দিনের মতো নগরভবনে ইশরাকপন্থিরা, প্রধান ফটক বন্ধ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১২:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • 95

টানা চতুর্থ দিনের আন্দোলনে অচল অবস্থায় দক্ষিণ সিটির নগর ভবনের কার্যক্রম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইশরাকপন্থিরা। এরইমধ্যে আন্দোলনকারীরা নগরভবনের প্রধান ফটক আটকে দিয়ে সেখানে অবস্থান নিয়েছেন। ফলে সেবাগ্রহীতারা ভবনের ভেতরে প্রবেশ করতে পারছেন না।

যদিও ৫ বছর আগের প্রশ্নবিদ্ধ নির্বাচনে ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব নিতে চাওয়ার যৌক্তিকতা নিয়েও উঠেছে প্রশ্ন।

নগরভবনে ইশরাকপন্থিরা, প্রধান ফটক বন্ধ

সরোজমিনে দেখা যায়, রোববার (১৮ মে) সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নগরভবনের প্রধান ফটকের সামনে ‘ঢাকাবাসী’ ব্যানারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা।

ছোট ছোট মিছিল নিয়ে বিভিন্ন এলাকা থেকে নগরভবনের সামনে জড়ো হচ্ছেন অনেকে। এ সময় ‘শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘শপথ নিয়ে তালবাহানা চলবে না চলবে না’, ‘অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই, দিতে হবে’, ‘জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

আরও পড়ুন : দেশে আজ থেকে নতুন দামে বিক্রি হবে সোনা, ভরি কত?

এদিকে শনিবার (১৭ মে) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, নির্বাচনের ৩০ দিনের মধ্যে মামলা করা হয়েছিল। তাপস প্রভাব খাটিয়ে এ মামলা থামানোর চেষ্টা করেন। তখন আদালত আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ছিল। তবে সব আইনি পদক্ষেপ মেনে আমরা রায় পেয়েছি। কাজেই আদালতের এই রায়ের বিরুদ্ধে যারা কথা বলছেন, তারা আদালত অবমাননা করছেন।

গেজেট প্রকাশের ২০ দিন পার হলেও তাকে শপথ করানো হয়নি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা শপথ গ্রহণের জন্য সম্পূর্ণ প্রস্তুত।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করা হয়। গত ২২ এপ্রিল ট্রাইব্যুনালের রায়ের কপি পেয়ে গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন (ইসি)।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

টানা ৪র্থ দিনের মতো নগরভবনে ইশরাকপন্থিরা, প্রধান ফটক বন্ধ

সর্বশেষ আপডেট : ১২:০০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫