০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

মিল্টন সমাদ্দার ও তার স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ০৫:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
  • 56

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত বছরের ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে মানুষজনকে নির্যাতন ও মানবপাচারের অভিযোগে তিনটি মামলা করা হয়। এসব মামলায় কয়েক দফা রিমান্ড ভোগ করেন তিনি।

আরো পড়ুন: সন্ধ্যার মধ্যে দেশের আট অঞ্চলে ঝড়ের আভাস

পরে তিনি মামলায় জামিনে কারামুক্ত হন মিল্টন। সম্প্রতি তদন্ত শেষে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় অভিযোগপত্র দেন ডিবি পুলিশের পরিদর্শক আতাউর রহমান। এ মামলায় মিল্টন সমাদ্দারের সঙ্গে তার স্ত্রী মিঠু হালদারকে অভিযুক্ত করা হয়।

গত ৬ মে আদালত এ মামলায় অভিযোগপত্র (চার্জশিট) আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

মিল্টন সমাদ্দার ও তার স্ত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ

সর্বশেষ আপডেট : ০৫:৪৫:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫