১১:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শিবিরের কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন হিন্দু শিক্ষার্থী

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • 99

কোরআন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী গৌরব সরকার। ছবি : সংগৃহীত

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে পবিত্র কোরআনের ওপর আয়োজিত অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন গৌরব সরকার নামের এক হিন্দু শিক্ষার্থী।

সোমবার (১২ মে) বাংলাদেশ ছাত্রশিবির কলেজ শাখা এ প্রতিযোগিতার আয়োজন করে।

গৌরব সরকার কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী।

কুইজে বিজয়ী হিসেবে গৌরবসহ ৫০ শিক্ষার্থীর হাতে কোরআনের বাংলা অনুবাদ তুলে দেন ছাত্রশিবিরের নেতারা।

ছাত্রশিবিরের পক্ষ থেকে জানানো হয়, প্রতিবছর ১১ মে পবিত্র কোরআন দিবস পালন করে ছাত্রশিবির। তারই ধারাবাহিকতায় পবিত্র কোরআন ও আজিজুল হক কলেজ ক্যাম্পাস সম্পর্কিত প্রশ্নের ভিত্তিতে অনলাইনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আরও পড়ুন : বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ছাত্রদল নেতার কাণ্ড!

প্রতিযোগিতায় ৪০০ অংশগ্রহণকারীর মধ্যে ৫০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্যে গৌরব সরকার ৪০ নম্বরের পরীক্ষায় ৩৬ নম্বর পেয়ে প্রথম হন।

গৌরব সরকার বলেন, ধর্মগ্রন্থগুলো সম্পর্কে জানতে আমার ভালো লাগে। সে কারণে কোরআন নিয়েও পড়াশোনা করেছি। শিবিরের কুইজে বিজয়ী হয়ে ভালো লাগছে আমার।

কলেজ শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, শিক্ষার্থীদের পবিত্র কোরআন পাঠে আগ্রহী করতে কুইজের আয়োজন করা হয়েছিল। সেখানে গৌরবের বিজয়ী হওয়ার ব্যাপারটি দারুণ।

‘গৌরবকে পুরস্কৃত করতে পেরে আমাদের ভালো লেগেছে। এছাড়াও সবারই জ্ঞান অর্জনের জন্য ধর্মের ঊর্ধ্বে এসে ধর্ম গ্রন্থগুলো পাঠ করা উচিত,’ বলেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

শিবিরের কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন হিন্দু শিক্ষার্থী

সর্বশেষ আপডেট : ১০:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫