১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

চিপস খাইয়ে শিশু ধর্ষণচেষ্টা করেন বাবুল, অতঃপর…

  • ঢাকা ডেস্ক
  • সর্বশেষ আপডেট : ১০:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • 67

প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে চিপস খাইয়ে ৭ বছর বয়সী একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবুল মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতার বাবুল মিয়া ওই গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে।

ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা যায়, দুপুরে শিশুটিকে একা পেয়ে চিপস খাওয়ানোর লোভ দেখিয়ে নির্জন জায়গায় নিয়ে যান অভিযুক্ত ব্যক্তি।

পরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে শিশুটি ভয় পেয়ে দৌড়ে বাড়িতে ফিরে যায়। এরপর শিশুটি বাড়িতে গিয়ে তার পরিবারকে জানালে পরিবার বাবুল মিয়ার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

আরও পড়ুন : ৪ বছরের শিশুকে ধর্ষণ, তরুণকে ন্যাড়া করে গাছে বেঁধে রাখল গ্রামবাসী

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কিবরিয়া জানান, মেয়েটি তার পরিবারকে জানায়।

‘পরে থানায় মামলা দায়ের পর আসামি বাবুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি প্রাথমিকভাবে অপরাধ স্বীকার করেছেন,’ বলেন তিনি।

ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে হাসপাতালে পাঠানো হয়েছে, যোগ করেন এসআই।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম বলেন, আসামি বাবুলকে বুধবার (১৪ মে) আদালতে পাঠানো হবে।

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

ইমেইল এবং অন্যান্য তথ্য সেভ করুন

সর্বাধিক পঠিত

মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চিপস খাইয়ে শিশু ধর্ষণচেষ্টা করেন বাবুল, অতঃপর…

সর্বশেষ আপডেট : ১০:০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫